ভোটপর্ব সমাপ্ত, তাই নির্বাচন আচরণবিধি তুলে নিল কমিশন

এই সময় ডিজিটাল ডেস্ক: নির্বিঘ্নে শেষ হয়েছে লোকসভা ও বিধানসভা নির্বাচন প্রক্রিয়া। নির্বাচনের ফলপ্রকাশ পর্বও সমাপ্ত। নিয়ম মেনে তাই এবার নির্বাচন ঘোষণা করার পরে জারি করা নির্বাচন আচরণ বিধি তুলে নেওয়া হল। রবিবার এই মর্মে এক বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন। এদিন নয়াদিল্লির অশোক রোডে কমিশনের প্রধান দফতর থেকে কেন্দ্রীয় মন্ত্রিসভার সচিব, সমস্ত রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের মুখ্য সচিব এবং প্রধান নির্বাচন আধিকারিকদের উদ্দেশে চিঠি পাঠানো হয়েছে। Model code of conduct lifted by Election Commission with immediate effect now that the process for elections to 17t… https://t.co/rnSOaS0hma— Bharti Jain (@bhartijainTOI) 1558876697000 ওই চিঠিতে বলা হয়েছে, লোকসভা ও কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন ও উপ-নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করার পরেই আইন মেনে জারি করা হয়েছিল এই বিধি। নিয়ম অনুযায়ী, সম্পূর্ণ নির্বাচন প্রক্রিয়া এবং ফলপ্রকাশ পর্ব শেষ না হওয়া পর্যন্ত এই বিধি কার্যকর থাকে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের ফলপ্রকাশ হয়ে গিয়েছে। সেই সঙ্গে ফলাফল ঘোষণা করা হয়েছে অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, ওডিশা ও সিকিমের বিধানসভা নির্বাচন এবং কিছু উপ-নির্বাচনের। এই কারণে অবিলম্বে নির্বাচনী আচরণ বিধির মেয়াদ শেষ হল বলে এদিন আনুষ্ঠানিক ঘোষণা করল কমিশন।

from Eisamay http://bit.ly/2W2xEuO

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.