এই সময় ডিজিটাল ডেস্ক: ভাটপাড়ায় উপনির্বাচনের দিন কার্যত নজরবন্দি বিজেপি নেতা অর্জুন সিং। তৃণমূল প্রার্থী মদন মিত্রের অভিযোগের পর অযথা তাঁকে বাইরে বেরতে নিষেধ করেছে পুলিশ। যদিও পালটা হুমকি দিয়ে অর্জুন বলেছেন, তাঁকে কোনওভাবেই আটকে রাখা যাবে না।ভাটপাড়ায় চলছে বিধানসভার উপনির্বাচন। সেখানে বিজেপি প্রার্থী পবন সিং-এর বাবা লোকসভা ভোটের বিজেপি প্রার্থী অর্জুন সিং এলাকায় গুণ্ডামি চালাচ্ছে ও ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছিলেন তৃণমূল প্রার্থী মদন মিত্র। রবিবার ভোট চলাকালীন পুলিশ অর্জুন সিং-কে অযথা কোথাও না-বেরোনোর নির্দেশ দেয়। যদিও তাতে এতটুকু না-দমে অর্জুনের জবাব, 'মানুষ যদি ভোট দিতে না পারে, ১০০টা অভিযোগ পর্যন্ত দেখব, তার পরই বেরিয়ে যাব। কেউ আটকাতে পারবে না।'এদিকে, এ দিন সকালে ভাটপাড়া কালীমন্দিরে পুজো দেন তৃণমূল প্রার্থী। বিভিন্ন বুথে ঘুরে ঘুরে ভোটপ্রক্রিয়া পরিদর্শন করেন তিনি।
from Eisamay http://bit.ly/2EkeR3c



